কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে শ্রমিক হত্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত

নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে এক শ্রমিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ওই ঘটনায় তদন্তের মাধ্যমে অতিদ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে তারা।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই নিন্দা ও প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি মঙ্গলবার নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে ওই ঘটনায় তদন্তের মাধ্যমে অতিদ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানাচ্ছে।’

তারা আরও বলেন, ‘আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধসহ বিভিন্ন দাবিতে গত দুদিন ধরেই শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। মনে রাখতে হবে, ছাত্র-শ্রমিক-জনতা, প্রত্যেকেরই তাদের দাবি-দাওয়া নিয়ে সভা-সমাবেশ করার পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে, যা তাদের মৌলিক অধিকার। তবে, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আলাপ-আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান না করে অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলের ন্যায় শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ঘটনা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন; জুলাই ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে যা অত্যন্ত উদ্বেগজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এ ঘটনার দায় হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার এড়িয়ে যেতে পারে না’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘মনে রাখতে হবে, ’২৪-এর জুলাই ছাত্র-শ্রমিক-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে শ্রমিকরা ছিল অন্যতম সহযোগী। এই জুলাই অভ্যুত্থানই শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয়, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে নানা সময় শ্রমিকদের বেতন-ভাতা ও অন্য দাবি নিয়ে আমরা বারবার রাস্তায় নামতে দেখেছি। চলমান আন্দোলন তারই ধারাবাহিকতা। অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রতি বকেয়া বেতন, ছাঁটাই বন্ধসহ সব দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি, এই ঘটনায় নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X