ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, শাস্তির দাবি শিবিরেরও

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ছাত্রসংগঠনগুলোর একাংশের সমন্বয়ে গঠিত ‘অপ্রতিরোধ্য ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। এছাড়াও, হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রশিবির।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে বিক্ষোভ শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কীভাবে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিতে পারে? অথচ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি দ্রুত আলী হোসেনকে গ্রেপ্তার করে একাডেমিক শাস্তির আওতায় আনতে হবে। ক্যাম্পাস তখনই নিরাপদ হবে, যখন প্রতিটি ইঞ্চি মাটি আমার বোনদের জন্য নিরাপদ হবে।

ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম বলেন, যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যদি রগ কেটে নেয় তবে রগ দেবো তবুও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ছাড়বো।

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মাজা ভাঙ্গা প্রশাসন আখ্যায়িত করে তিনি বলেন, মাজা সোজা করে দাঁড়ান, ভালোভাবে দায়িত্ব পালন করতে না পারলে অব্যাহতি নিন।

ঢাবি ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, ডাকসু আমাদের প্রাণের দাবি। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের কাজ করি। আমরা নারীদের অধিকার রক্ষায় যেরকম তাদের পাশে দাঁড়াচ্ছি একই সঙ্গে আমরা ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। কিন্তু প্রতিনিয়ত আমাদের নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমরা বারবার দাবি জানিয়ে আসছি কিন্তু এই প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

এদিকে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ছাত্রশিবির। সোমবার রাতে ঢাবি প্রক্টরের কাছে আনুষ্ঠানিক দাবি জানায় তারা।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থী শিবিরের কেউ না। আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X