কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক । ছবি : কালবেলা
বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক । ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের সব ধর্মের মানুষকে একত্রিত করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি রূপনগরে বেরিবাধ, মিরপুর-২ নম্বর পূজামণ্ডপ, পল্লবীর বিন্দাবন, উত্তর কালশী ও বাউনিয়াবাঁধে সার্বজনীন মন্দিরে গিয়ে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ দফা হলো ধর্মীয় স্বাধীনতায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান। বাংলাদেশে যে ধর্মের যে উৎসব হবে—মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান—আমরা আন্তরিকতার সঙ্গে সেই উৎসবে সহমর্মিতা প্রকাশ করব। এর মধ্য দিয়েই প্রকৃত সম্প্রীতির সমাজ গড়ে উঠবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার ধর্মীয় সম্প্রীতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। যখনই কোনো মন্দিরে হামলা হয়েছে বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রমাণিত হয়েছে—এসব হামলা আওয়ামী লীগ নিজেরাই করেছে, যাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আস্থার বার্তা দিয়ে আমিনুল হক বলেন, আমি কখনো বলব না আপনাদের বিএনপি করতে হবে। আপনারা যেমন আছেন, তেমনই থাকবেন। তবে আপনাদের সামাজিক, পারিবারিক ও মৌলিক চাহিদা পূরণের জন্য আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় পাশে আছি এবং পাশে থাকব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় আপনাদের ‘সংখ্যালঘু’ বলেছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করেন না। আপনারা আমাদের ভাই, প্রতিবেশী, বাবা-মা, ভাই-বোন ও সন্তান। বিএনপি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চায়।

শেষে আমিনুল হক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলে একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে থাকবে না কোনো হানাহানি বা বিশৃঙ্খলা—থাকবে শুধু শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X