কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা

জাগপার সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জাগপার সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জুলাই সনদের আইনি ভিত্তি, হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের ৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পল্টনের জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এই ৭ দাবি নিয়ে এর আগে জাগপা ৩ দিনের কর্মসূচি পালন করেছিল।

রাশেদ প্রধান বলেন, আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে। দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণবিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র আমাদের মনোবলকে দৃঢ় করেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের একটি বৃহৎ দল, যারা ডানের একটু বামে এবং বামের একটু ডানে থাকে তাদের কার্যক্রম এবং বক্তব্য আমাদের হতাশ করেছে।

জাগপা মুখপাত্র বলেন, আমরা এই ৭ দাবি নিয়ে ৩ দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি, দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। বাংলার জনগণ হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অপরাজনীতি আর দেখতে চায় না। জনগণের সমর্থন আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার কারণ হয়েছে।

লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই এবং গণআন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যই আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে কর্মসূচি ঘোষণা করেন রাশেদ প্রধান। কর্মসূচির মধ্যে আছে ১ থেকে ৯ অক্টোবর গণসংযোগ। গণসংযোগের মধ্যে রয়েছে সাংঠনিক সভা, শ্রমজীবী এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, মানববন্ধন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র এবং যুব সংগঠনের সঙ্গে গোলটেবিল বৈঠক, সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ, শহীদ আবরার ফাহাদ-এর শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা। গণসংযোগ শেষে ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগে বিক্ষোভ মিছিল এবং ১২ অক্টোবর সাংগঠনিক জেলাগুলোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে জাগপা।

হিন্দু ধর্মাবলম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে ১ ও ২ অক্টোবর রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয় জাগপার সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X