কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘তারুণ্যের রোডমার্চ’ ঘোষণা বিএনপির তিন সংগঠনের

নয়াপল্টনে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
নয়াপল্টনে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

সরকার পতনে একদফা দাবিতে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের দুদিনের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছে। আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ কর্মসূচি ঘোষণা করেন। আজ বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ তারুণ্যের রোডমার্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ১৫ বছর এদেশের প্রায় ৪ কোটি তরুণ ভোটার ভোট দিতে পারেনি, ২০১৪ ও ২০১৮ সালে এই সরকার ভোট ডাকাতির মাধ্যমে তরুণদের ভোটাধিকার হরণ করা হয়েছে। ৫০ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ সরকার।

তিনি বলেন, দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না, অথচ সরকারের শীর্ষ সন্ত্রাসী পুরান ঢাকার হাজি সেলিম মামলা থাকা অবস্থায়ও বিদেশে চিকিৎসা করছে।

এসময় আরও অভিযোগ করে রাত পর্যন্ত আদালত চলে। বিচারহীনতার সংস্কৃতি চলছে। তাই আজ আমরা তিন সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এ ছাড়া যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X