কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে মাদকমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের মাঝে পৌঁছে দিতে উত্তরা-পূর্ব থানার আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

কফিল উদ্দিন বলেন, আমার বিশ্বাস, আমি ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন পাব এবং আপনাদের সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি-মাদকমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, এই দেশের জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি কখনো স্বৈরাচারীদের সঙ্গে আপস করেননি, বরং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন লড়াই করে গেছেন।

দক্ষিণখান থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সপু মাতব্বরের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X