কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

বুধবার (২২ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

জামায়াতের কর্মসূচি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল৷ মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে দুপুর ১টায় ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের আয়োজনে একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীরা তাদের যৌক্তিক দাবি হিসেবে চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানাবেন। আমীর খসরু

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিতাস গ্যাস কর্তৃপক্ষ

মহাখালীর কড়াইল বস্তির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান এবং গুলশান ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে সকাল ৯টায় একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত থাকবেন। পিবিআই

অজ্ঞাতনামা ব্যক্তির হত্যার রহস্য উদঘাটনসহ অটোরিকশা ছিনতাইয়ের পুরো চক্র শনাক্তের বিষয়ে বেলা সাড়ে ১১টায় উত্তরায় সংবাদ সম্মেলন করবেন পিবিআইর ঢাকা জেলার পুলিশ সুপার। গণশিক্ষা উপদেষ্টা

তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে বেলা ১১টায় ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ চিকিৎসকদের দাবি: তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১০

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১১

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১২

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৩

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৪

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৫

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৬

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৭

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৮

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৯

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

২০
X