কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকার পতনের একদফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোট।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদা।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ১২ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ সভা জোটের শরিক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে এক দফা যুগপৎ আন্দোলনে ৫ দিনে ৬টি কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিগুলো হলো- ২১ সেপ্টেম্বর সিলেট জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ২২ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন বিক্ষোভ মিছিল। ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন মহাসমাবেশ। ২ অক্টোবর ঢাকায় খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি। ৩ অক্টোবর কুমিল্লা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X