কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

গুজব রোধে আওয়ামী লীগের ‘দ্য ড্রিল’

গুজব রোধে আওয়ামী লীগের ‘দ্য ড্রিল’

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই ভোটারদের কাছে শেখ হাসিনার উন্নয়ন বার্তা ও গুজব প্রতিরোধে অনলাইন ক্যাম্পেইন চালু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রশিক্ষক তৈরি করছে দলটি।

আওয়ামী লীগের অনলাইন ক্যাম্পেইনে অংশ নেওয়া কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ‘দ্য ড্রিল’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই কর্মশালা উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ৭০ জন প্রশিক্ষক। কর্মশালা শেষে প্রশিক্ষক হিসেবে সারা দেশে ছড়িয়ে থাকা কর্মীদের প্রশিক্ষণ দেবেন এই প্রশিক্ষকরা।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। প্রশিক্ষণ নেওয়া কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি। আজকে আমাদের বিরোধীরাই এই মাধ্যমে আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ বলেন, ফেসবুক আইডি চেক না করে আমরা কাউকে প্রশিক্ষণ দেব না। ফেসবুকে কেবল নিজের ছবি বা দলীয় ছবি দেন, কিন্তু কোনো অপপ্রচার বা গুজব নিয়ে জবাব বা রাজনৈতিক তর্ক করেন না; এমন কাউকে প্রশিক্ষণ দেব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X