কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় রাজবাড়ির গোয়ালন্দ মোড় থেকে শুরু করে রাজবাড়ী-ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ যাত্রা শুরু করবে। রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই রোডমার্চ শুরু হবে। গোয়ালন্দ থেকে শরীয়তপুর পর্যন্ত ১৩০ কিলোমিটারব্যাপী এই রোডমার্চে বেশ কয়েকটি পথসভা হওয়ার কথা রয়েছে। তন্মধ্যে রাজবাড়ি সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ি মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসেদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথসভা শেষে শরীয়তপুর ষ্টেডিয়ামে গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X