কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:২৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা এবং যুবলীগ ও ছাত্রলীগ ধাওয়া করে কয়েকজনকে আহত করার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে বলেন, শুক্রবার সকালে কুমিল্লার নজরুল অ্যাভিনিউ এলাকার রাজস্থলী মন্দির এলাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় নগরের কান্দিরপাড় পূবালি চত্বর থেকে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ৫ শত নেতাকর্মী মিছিলটিকে ধাওয়া করে ছত্র ভঙ্গ করে দেয়। এই হামলায় বিক্ষোভকারীদের কয়েকজন আহত হয়। আমি কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে পুলিশের বাধাদান এবং যুবলীগ ও ছাত্রলীগের হামলার নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। মিটিং-মিছিল করা যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের সব রাজনৈতিক দল ও সকল ধর্মের মানুষ সভা-সমাবেশের মাধ্যমে তাদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরবে এবং অন্যায় কাজের প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ কারও সমালোচনা সহ্য করতে রাজি নয়। কুমিল্লায় হামলার মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হলো। সব বিরোধী রাজনৈতিক দল ও সব ধর্মের মানুষকে তাদের মতামত প্রকাশ, প্রতিবাদ, দাবি-দাওয়া এবং মিটিং-মিছিল করার সুযোগ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X