কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা এ্যানির মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ

বিএনপি নেতা এ্যানির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম। ছবি : কালবেলা
বিএনপি নেতা এ্যানির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার এবং পুলিশি হেফাজতে নির্যাতনের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল হয়। বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে জোনাকি সিনেমা হলের সামনে দিয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সহসম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে মিছিলে দলের অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বিএনপিনেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশে উন্নত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে তার সব দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।

আবেদ বলেন, এই সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা-মামলা, দমনপীড়ন করে একদফার চলমান আন্দোলন দমাতে চায়। কিন্তু এসব করে আন্দোলন দমানো যাবে না। জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১০

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১১

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১২

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৩

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৫

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৬

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৭

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৮

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৯

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

২০
X