কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:২২ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশের ঘটনায় চরমোনাই পীরের বিবৃতি

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি

শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলা করে বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেওয়া অত্যন্ত জঘন্য কাজ করেছে। সভা-সমাবেশ করার অধিকার সাংবিধানিক। এ অধিকার কেড়ে নিয়েছে সরকার। বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা বেশ কিছুদিন আগেই করেছিল বিএনপি। তল্লাশির নামে সমাবেশে আসার পথে পথে বাধা, নানা প্রতিবন্ধকতা তৈরি, গ্রেপ্তার, সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা এবং অনুমতি দেওয়ার পরেও সমাবেশে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ আবারও প্রমাণ করল এদের হাতে মানুষের জান-মাল, ইজ্জত আব্রু কিছুই নিরাপদ নয়।

চরমোনাই পীর বলেন, এই হামলা সরকারের চরম ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ। সরকারের এই হামলা মামলা গ্রেপ্তারের ফলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও গভীর সংকটে নিপতিত হবে। তিনি পুলিশ ও আওয়ামী লীগের হাতে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসা এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান। সেইসাথে নিহত পুলিশের খুনিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানান।

বিবৃতিতে তিনি দমনপীড়ন নির্যাতনের পথ পরিহার করে ক্ষমতা ধরে থাকার একগুঁয়েমি মনোভাব পরিহার করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। একতরফা নির্বাচনের আযোজন করা থেকে ফিরে আসার আহ্বান জানানও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X