কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির হরতালে একাত্মতা প্রকাশ সমমনা জোটের

জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপি ঘোষিত রোববারের (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে একাত্মতা প্রকাশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। একইসঙ্গে দেশবাসীকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মাঠে থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের অনুরোধও জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক এই জোট।

শনিবার (২৮ অক্টোবর) রাতে জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

এদিকে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুরে পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে শুরু হওয়া জাতীয়তাবাদী সমমনা জোটের পূর্বঘোষিত সমাবেশ পন্ড হয়ে যায়। বিএনপির মহাসমাবেশকে ঘিরে দুপুরে বিজয়নগর, সেগুনবাগিচা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে পন্ড হয়ে যায় সমমনা জোটের এই সমাবেশ। এছাড়া জোটের এই সমাবেশে ছাত্রলীগ হামলা ও ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে।

সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ, জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশে হামলা চালায়। সমাবেশের মঞ্চ ভেঙে রাস্তায় ফেলে তা জ্বালিয়ে দেয়। এছাড়া চেয়ার, মাইক লুটপাট করে নিয়ে যায়। ছাত্রলীগের এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X