কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নিহতদের স্মরণে মসজিদে মসজিদে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির দোয়া মাহফিল। ছবি : কালবেলা
বিএনপির দোয়া মাহফিল। ছবি : কালবেলা

অবিলম্বে সরকার পতনের একদফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে শুরু করে অবরোধ চলাকালে পুলিশের গুলিতে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (৩ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর যার যার এলাকায় মসজিদে অনুষ্ঠিত বিশেষ এই মুনাজাতে শরিক হন। একই কর্মসূচি পালন করেছেন যুগপৎ আন্দোলনের শরিক দল, জোটগুলো। পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এবি পার্টি। সারা দেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাদ জুমা মুনাজাতে শরিক ছিলেন।

গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৮ অক্টোবর ও অদ্যাবধি পুলিশের গুলিতে ৯ জন নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার ঢাকাসহ সারা দেশের সকল মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ তারিখ দেশব্যাপী হরতাল এবং ৩১ অক্টোবর ও ১ এবং ২ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি সফলভাবে পালন করতে গিয়ে দলীয় যেসকল নেতৃবৃন্দ ও সাংবাদিক আওয়ামী পুলিশ বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা সারা দেশে প্রায় সকল মসজিদে মুনাজাত করা হয়েছে। তন্মধ্যে বগুড়ায় দোয়া হয়েছে। ঝিনাইদহের ৬ উপজেলায় বিএনপির সভাপতি এম এ মজিদের তত্ত্বাবধায়নে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আলতাফ হোসাইন, সাঈদ নোমান, শাহ আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাদ আসর বিজয়নগরে গায়েবানা জানাজা ও মুনাজাতে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, যুব জাগপার মীর আমির হোসেন আমুসহ জোটের নেতারা।

এ ছাড়া লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের উদ্যোগে বিশেষ মুনাজাত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X