কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে গুলশানে কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে গুলশানে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে গুলশানে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছবি : কালবেলা

বিএনপির ঘোষিত চলমান অবরোধের সমর্থনে গুলশানে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (৮ নভেম্বর) দুপুরে গুলশান ১ থেকে গুলশান ২ নম্বর অভিমুখে মিছিল ও অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দির মুক্তি ও একদফা দাবি আদায়ে ঘোষিত তৃতীয় দফা অবরোধের সমর্থনে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে একদফা দাবি আদায়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, কেন্দ্রীয় নেতা সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, আহি আহম্মেদ জুবায়ের, ফারুক হোসেন, মো. হানিফ আলী, শাখাওয়াত আলী সূজার, ইমরান নওশাদ, জান্নাতুল ফেরদৌস নাসরিন, মোহাম্মদ মাহবুব শেখ, সাহেদ হাসান, মো. মোবারক হোসেন, রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজ ছাত্রদলের জাফর উল্লাহ, মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুয়েল হোসেন, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ফেরদৌস আলম, নুরুল আমিন নূর, জুবায়ের হোসেন, ইয়াকুব হাসান সানি, তানভীর হাসান, মাহবুবুর রহমান সেজান, মেহেদী হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১০

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১১

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১২

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৩

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৫

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৬

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৭

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৯

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

২০
X