কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:০৫ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

অবরোধ সমর্থনে ঢাকা দক্ষিণে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল। ছবি: কালবেলা
অবরোধ সমর্থনে ঢাকা দক্ষিণে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল। ছবি: কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে বুধবার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর, খিলগাঁও, শাহবাগ, ডেমরাসহ বিভিন্ন থানায় অবরোধের সমর্থনে এসব মিছিল বের করলে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন আহত এবং কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে কামরাঙ্গীরচর ঢালে মিছিল করে। শাহবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে। খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খিলগাঁও ফ্লাইওভারের নিচের মেইন সড়কে মিছিল বের করে।

ডেমরা থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডেমরা চৌরাস্তা মোড়ে মিছিল বের করে এবং বিভিন্ন স্থানে পিকেটিং করে।

এদিকে লালবাগ কাঁচাবাজার মোড় এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে থানা যুবদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডি, বিজয়নগর ও খিলগাঁওয়ে মিছিল বের করে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতারা নগরীর খিলগাঁও জোনে অবরোধের সমর্থনে রেলগেট এলাকায় মিছিল করে। শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতারা অবরোধের সমর্থনে কমলাপুর রেলস্টেশনের সামনে বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১০

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১১

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১২

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৩

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৪

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৫

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৬

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৭

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৮

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৯

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

২০
X