কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নেবে না আরও দুই দল

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে এমন অভিযোগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এবং বাবুল সরদার চাখারী ও আব্দুল কাদেরের নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নিজ কার্যালয়ে দল দুটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে সন্ধ্যায় গণফোরামের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুটি দলের কোনোটিই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম নির্বাচন কমিশনে নিবন্ধিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেতারা মনে করেন- জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে ক্ষমতাসীন সরকারের ক্ষমতা দখলের ষড়যন্ত্র মোতাবেক নির্বাচন কমিশন তথাকথিত তপশিল ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন এবং ২০১৮ সালের নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচনে এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। ঠিক সেভাবে পুনরায় জনগণের অধিকার ছিনতাইয়ের নীল নকশা তৈরি করেছে এই সরকার।

গণফোরাম ও বিপিপির নেতারা মনে করেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিরোধীমতের নেতাকর্মীদের ওপর গায়েবি মামলা, হামলা ও নির্বিচারে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। এ ছাড়া দ্রুত রায়ে সাজা দেওয়া হচ্ছে। এমন অবস্থায় এ সরকারের অধীনে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নই আসে না। জোর-জবরদস্তির কোনো নির্বাচনে এ দেশের জনগণ অংশগ্রহণ করবে না। যেসব দল বা জোট জনবিরোধী এই নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটাধিকার হরণ করবে, তারাও দেশের জনগণের নিকট বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণফোরাম ও বিপিপি জনগণের দাবি বাস্তবায়নে এই তপশিল বাতিল, সংসদ বিলুপ্তিকরণ এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে গণআন্দোলন অব্যাহত রাখবে।

মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণফোরামের এই অংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের; বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী ও মহাসচিব মো. আবদুল কাদের।

এ ছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে যাচ্ছে না কমিশনে নিবন্ধিত ধর্মভিত্তিক গুরুত্বপূর্ণ অনেক দল। এর মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক চারটি দল— ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস বিশেষভাবে উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X