কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখা। ছবি : কালবেলা
খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখা। ছবি : কালবেলা

অনতিবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখা।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। সংগঠনটির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট।

অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্রের বিএনপি নেতা আবদুস সবুর, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা ওয়ালী উল্লাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, যুবনেতা আল মামুন সবুজ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় সদস্য নূর আলম, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ গউসুল হোসেন ও আনোয়ার জাহিদ, নিউ ইয়র্ক স্টেট সেচ্ছা সেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফ হোসাইন, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা, সেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেন, উত্তম বনিক, যুবনেতা মনিরুল ইসলাম মনির, আনোয়ার হোসেন টিপু সোহাগ রানা, দিদার চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ। এই নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল অবিলম্বে বাতিল করে, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। পরবর্তীতে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি রায় বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X