কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চলমান আন্দোলনে সংহতি জানিয়ে এবি পার্টির মানববন্ধন

চলমান আন্দোলনে সংহতি জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা
চলমান আন্দোলনে সংহতি জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে সংহতি জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ‘গণতন্ত্রের পক্ষে মানবঢাল’ তৈরি করে প্রতিবাদ জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

এবি পার্টির বিজয় নগরস্থ কেন্দ্রীয় অফিস সংলগ্ন বিজয়-৭১ চত্বরে এই মানবঢাল রচনার মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মানবঢালে নির্বাচনী তপশিল বাতিল, সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা ও দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে স্লোগান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

প্রতিবাদী মানবঢাল পল্টন বিজয়নগর সড়কে অবস্থানকালে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহবায়ক এ বি এম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, এবি যুব পার্টির সদস্যসচিব শাহাদাত উল্লাহ টুটুল প্রমুখ।

তাজুল ইসলাম বলেন, ‘সরকার বলছে তারা সংবিধান রক্ষার জন্য এই নির্বাচন করছে অথচ সংবিধানে জনগণের অংশগ্রহণে নির্বাচনের কথা বলা হয়েছে। জনগণের অংশগ্রহণ বিহীন এই নির্বাচনের মাধ্যমে মূলত গণতন্ত্র ও সংবিধানের নীতিকে ধ্বংস করা হচ্ছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করে কেউ কখনও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। সময়ের ব্যবধানে গণতন্ত্র হ্ত্যাকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে বিলীন হয়ে যাবে। তিনি দেশবাসীকে ৭ জানুয়ারির সাজানো নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করার আহ্বান জানান।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ক্ষমতা ও গদি রক্ষায় সরকার এতই বেপরোয়া, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এমনকি গার্মেন্টস সেক্টরে স্যাংশন আসার বিষয়টিকেও তারা গুরুত্ব দিচ্ছে না। এর পরিণতি যে কত ভয়াবহ হবে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দেশের সচেতন নাগরিকদের উদ্দেশে বলেন, ‘প্রহসনের নির্বাচন বর্জন করে আসুন সবাই গণতন্ত্রের পক্ষে দাঁড়াই। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়ন করে দেশের জনগণের অধিকার সমুন্নত করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X