কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নিহত নেতাদের পরিবারকে হেল্প সেলের সহায়তা

ঢাকায় মহাসমাবেশে নিহত শামীম মোল্লার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করে হেল্পসেলের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা
ঢাকায় মহাসমাবেশে নিহত শামীম মোল্লার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করে হেল্পসেলের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল ও অবরোধ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ও কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির হাইকমান্ড। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ইতোমধ্যে নিহত ও কারাবন্দি নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে 'জাতীয়তাবাদী হেল্প সেল' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১২ সাল থেকে এই সংগঠনটি নিহত ও গুমের শিকার নেতাকর্মীদের তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে দলের পক্ষ থেকে খোঁজখবর ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতায় নিহত কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য মেহেদি হাসান সাকবরের পরিবারের (কন্যার হাতে) কাছে আজ শুক্রবার (১ ডিসেম্বর) আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। হেল্পসেলের একটি প্রতিনিধি দল গিয়ে এসব অর্থ প্রদান করেন।

এ ছাড়াও গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সহিংসতায় নিহত শামীম মোল্লা, গত ২৯ অক্টোবর হরতালে কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদলকর্মী রেফায়েত উল্লাহ্‌, স্থানীয় ছয়সুতি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক বিল্লাহ হোসেনের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসায় কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের ডাক্তারবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১০

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১১

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১২

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৩

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৪

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৫

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৬

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৮

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৯

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

২০
X