কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য উপস্থাপন না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র বাতিলের প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘প্রতি বছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়’।

এর আগে কাহালু-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। তবে তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস দলের হয়ে। তার প্রতীক হওয়ার কথা ছিল ডাব।

গতকাল বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দেন।

এর আগের দিন বগুড়া-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র তুলেছিলেন হিরো আলম।

হিরো আলম সাংবাদিকদের বলেন, সুপ্রিম পার্টি দলের নাম দিয়ে ভুল করে মনোনয়ন তুলেছিলাম। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস দল থেকে মনোনয়ন দাখিল করেছি। এই দলে এবার আমার মার্কা ডাব।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। ওইসব নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। বলেছিলেন, এই সরকারের অধীনে আর নির্বাচন করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১২

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৩

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৪

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৫

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৬

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৭

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৮

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৯

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

২০
X