কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে পল্টনে যুবদলের মিছিল

অবরোধ সমর্থনে পল্টনে যুবদলের মিছিল। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে পল্টনে যুবদলের মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান দশম দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় বলে মিছিলকারীরা জানিয়েছেন।

মিছিলে উপস্থিত ছিলেন-যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক; সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন; কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন; সহক্রীড়া সম্পাদক আমানুল্ল্যাহ বিপুল; সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এস এম মুসাব্বির সাফি; সহমানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব আলম আক্তার; সহপ্রশিক্ষণ সম্পাদক আরাফাত বিল্লাহ খান; সদস্য রবিউল ইসলাম রবি, আবদুল কুদ্দুস মজুমদার, মোরশেদ আলম, মিজানুর রহমান সুমন; ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ ও যুবনেতা রেজাউল করিম রিয়ন।

এ সময় মিছিলকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X