কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সমগ্র দেশটা এখন জেলখানা : ইসলামী আন্দোলন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত শীর্ষক সেমিনারে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ। ছবি : কালবেলা
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত শীর্ষক সেমিনারে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, একটি প্রাণীর অধিকারের প্রতিও ইসলাম গুরুত্বারোপ করেছে। অথচ দেশে আজ সৃষ্টির সেরা মানুষ অধিকার বঞ্চিত। ভাত ও ভোটের অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে, এটা লজ্জার। দেশে একটি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের ন্যায্য দাবি নিয়ে বিরোধী দলগুলো আন্দোলন করছে কিন্তু সরকার আন্দোলনকারীদের বছরের পর বছর জেলে পুরে রাখছে। অধিকারবিহীন গোটা দেশটাই যেন এখন জেলখানায় পরিণত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘ভূলুণ্ঠিত মানবাধিকার; প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন, ইয়ুথ এক্টিভিস্ট এম মোসাদ্দেক বিল্লাহ, সহসভাপতি আতিকুর রহমান মুজাহিদ, মুফতী মানসুর আহমদ সাকী, রহমাতুল্লাহহ বিন হাবিব, শফিকুল ইসলাম, একেএম আব্দুজ্জাহের আরেফী, মাহবুবুর রহমান, আবু বকর সিদ্দীক, ইউনুছ তালুকদার, আবুল হাসান রায়হান ও ইব্রাহীম খলিল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X