কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার বিভিন্ন স্পটে জামায়াতের মিছিল

জামায়াতের মিছিল। ছবি : সংগৃহীত
জামায়াতের মিছিল। ছবি : সংগৃহীত

১১তম দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা। নিবন্ধন মামলায় রায়, নির্বাচনী তপশিল ঘোষণার প্রতিবাদ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের নেতাকর্মী এবং আলেম-উলামার মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে সারাদেশে এই অবরোধ পালন করছে দলটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার খিলগাঁও, শনির আখড়া, হাজারীবাগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রোড, মিরপুর, আব্দুল্লাহপুর, মগবাজার, কাফরুল, রামপুরা ও মোহাম্মদপুর এলাকায় মিছিল করে নেতাকর্মীরা।

রাজধানীর শনির আখড়াই সড়ক অবরোধকালে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহজাহান খান বলেন, সীমাহীন দুর্নীতি, দুঃশাসন ও অত্যাচার নির্যাতনের কারণে আওয়ামী সরকার আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণবিরোধী সরকার আদালতকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে অপব্যবহার করে দেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে।

তিনি বলেন, ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ এই তপশিল প্রত্যাখ্যান করেছে। সরকারের দীর্ঘ পনেরো বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। দেশে যে গণরোষ তৈরি হয়েছে, তাতে অচিরেই আপনারা ভেসে যাবেন ইনশাআল্লাহ।

অপরদিকে ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, গণবিচ্ছিন্ন সরকার জনগণের ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার জন্যই কথিত নির্বাচনের নামে ইতিহাসের নিকৃষ্টতম তামাশার আশ্রয় নিয়েছে। কিন্তু সচেতন জনতা তাদের সে ভাঁওতাবাজির নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X