রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন মাহিয়া মাহি

নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন মাহি । ছবি : কালবেলা
নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন মাহি । ছবি : কালবেলা

আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাঈদের আদালতে উপস্থিত হন তিনি।

পরে সাংবাদিকদের কাছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু দাবি করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন চিত্রনায়িকা মাহি।

তিনি বলেন, প্রথমবারের মতো আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ভুল হয়েছে, আমি আদালতকে অনুরোধ করেছি আমার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছে, যাতে পরবর্তীতে এমন না হয়। আমি এটা পালন করবো ইনশাআল্লাহ। পরে যেন এমন না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখব।

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন। এই নোটিশে রোববার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী আজ (১৭ ডিসেম্বর) আদালতে হাজির হয়েছিলেন এ নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১০

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১১

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১২

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৪

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৬

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৭

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৮

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৯

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

২০
X