মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যারা জনগণের ভোট ছিনতাইয়ের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে : বাবলা

ঢাকা-৪ আসনে নির্বাচনী প্রচারণা চালান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা
ঢাকা-৪ আসনে নির্বাচনী প্রচারণা চালান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা

জাতীয় পার্টির পক্ষে ভোট চেয়ে দিনব্যাপী ৫৩ নং ওয়ার্ড জুরাইন ও ৫৮ নং শ্যামপুর শিল্পাঞ্চলে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

শনিবার (২৩ ডিসেম্বর) তিনি জুরাইন রেলগেইটস্থ মিষ্টির দোকান থেকে গণসংযোগ শুরু করেন। পরে পোস্তগোলা হয়ে শ্যামপুর শিল্পাঞ্চলে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে বাবলা ৪টি পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। যারা জনগণের ভোট ছিনতাইয়ের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। এ এলাকায় যারা ভোটের নামে সহিংসতা সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জয়ী হবে আমি তা মেনে নিব জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণ যদি তাদের প্রদত্ত ভোট প্রদান করতে পারে তাহলে ঢাকা-৪ আসনে লাঙ্গল জয়লাভ করবে।

গণসংযোগকালে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন, সুলতানা আহমেদ লিপিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X