কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০১:৩৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা করবে বিএনপি

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার (৯ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রুহুল কবির রিজভী বলেন, ১৩ জুন (মঙ্গলবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারা দেশের মহানগরগুলোতে এবং ১৬ জুন (শুক্রবার) শুধু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে ‘পদযাত্রা’ কর্মসূচি পালিত হবে।

রিজভী বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে সোনারগাঁও হোটেল সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নম্বর গোলচত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায়সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজিমপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানিটোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ অনুষ্ঠিত হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, মো. আমিনুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X