কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন নিয়ে যারা শঙ্কায় ছিল, তাদের ভুল ভেঙে গেছে’ 

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে যারা শঙ্কা ও সন্দিহান ছিল- তাদের ভুল ভেঙে গেছে। তারা এখন নতুন সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে আসছে।

সোমবার (২৩ জানুয়ারি) প্রতিমন্ত্রী তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান।

সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান। এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারা সমুদ্র, নদী ও পোর্ট সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। তারা আমাদের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যেসব পদক্ষেপ নিবে তার সাথে তারা থাকবে। দুদেশের মধ্যে কানেক্টিভিটি আরও এগিয়ে নিতে কাজ করবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও পায়রা বন্দর হচ্ছে। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দুদেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন-অ্যারাইভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরও সহজ করার জন্য কাজ করছে।

খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর কূটনৈতিক নীতি ‘কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব।’ সেই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X