কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব দেশের দরিদ্র জনগণের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর শামিল।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মাওলানা এটিএম মা’ছুম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার কারণে জনগণের নাভিশ্বাস। তার উপরে আবার ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব দরিদ্র জনগণের জন্য অসহনীয়। জানা গিয়েছে যে, শ্রেণিভেদে ওয়াসার পানির দাম ২৫ থেকে ১৪৯ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, সরকার গত ১৪ বছরে ১৪ বার ওয়াসার পানির দাম বৃদ্ধি করেছে। সরকার যদি ওয়াসার দুর্নীতি বন্ধ করতে পারে, তাহলে আরও কমমূল্যে ওয়াসার পানি সরবরাহ করা সম্ভব। কিন্তু সরকার দুর্নীতি বহাল রেখে ওয়াসার পানির দাম বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগণকে একদিকে পানিতে মারার ব্যবস্থা করেছে, অপরপক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে মানুষকে ভাতে মারার ব্যবস্থা করেছে। জনগণের দুঃখ-কষ্ট সরকার দেখেও না দেখার ভান করছে। সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব বাতিল করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X