কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা জুয়েলের চিকিৎসার খোঁজ নিল বিএনপি

যুবদল নেতা মোহাম্মদ জুয়েলের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
যুবদল নেতা মোহাম্মদ জুয়েলের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে গুরুতর আহত চট্টগ্রামের যুবদল নেতা মোহাম্মদ জুয়েলের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো তার বাম চোখের অপারেশনের জন্য সহযোগিতা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জুয়েলের সঙ্গে দেখা করে কুশল বিনিময় শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সহায়তা তুলে দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার মৌলভি পুকুরপাড় ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষের সময় ৪নং চান্দগাঁও ওয়ার্ড যুবদলের সদস্য মোহাম্মদ জুয়েলের বাম চোখ ও শরীরের অন্যান্য অংশে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তার বাম চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো তার বাম চোখে অস্ত্রোপচার হয়।

উল্লেখ্য, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান আন্দোলনে জুয়েলের মতো হবিগঞ্জের সাংবাদিকসহ বিএনপির অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারিয়েছেন। জুয়েলের চিকিৎসার নিয়মিত খোঁজ রাখছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। চট্টগ্রাম যুবদলের নেতারও এ ব্যাপারে সহযোগিতা করেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X