কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জামায়াতের

জামায়াতে ইসলামীর লোগো।
জামায়াতে ইসলামীর লোগো।

ফিলিস্তিনি মুসলমানদের আশ্রয়স্থল রাফায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসঙ্ঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ শান্তিকামী বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, ফিলিস্তিনের রাফায় আশ্রয়গ্রহণকারী প্রায় ১৪ লাখ অসহায় মানুষের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বিশ্ববাসীর নৈতিক ও মানবিক দায়িত্ব। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, রাফাহ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী চারদিক থেকে ঘিরে রেখেছে। সেখানে আশ্রয়গ্রহণকারী ১৪ লাখ মানুষ ভয়ানক উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে আছে। সেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা কোনো কিছুই নেই। ইসরায়েলিদের বোমা হামলায় একজন ফিলিস্তিনি গর্ভবতী নারীর মৃত্যুর একঘণ্টা পর অপরিণত শিশুটি চিকিৎসকরা মৃত মায়ের গর্ভ থেকে জীবন্ত বের করে এনেছিল। কিন্তু ইসরায়েলিদের বাধার কারণে ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় অক্সিজেনের অভাবে শিশুটি মৃত্যুবরণ করেছে। এ ঘটনাটির নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।

বিবৃতিতে ইসরায়েলিদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলে ফিলিস্তিনের দুর্গত, নিপীড়ত, নির্যাতিত মানুষ রক্ষায় এগিয়ে আসতে জাতিসঙ্ঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ শান্তিকামী বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X