কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৮:২৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের উদ্দেশ্যে জি এম কাদেরের জরুরি নির্দেশনা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত

আগামী ৯ মার্চ রওশনপন্থিদের দলের কাউন্সিল ঘিরে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বিরোধী দল জাতীয় পার্টি।

বুধবার (৬ মার্চ) দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

দলের কেন্দ্রীয়, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু’-র নির্দেশনা ও আহ্বান ছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গের আহ্বানে এবং জাতীয় পার্টির নাম ব্যবহার করে ঢাকায় বা অন্য কোনো স্থানে আয়োজন করা কোনো সম্মেলন, সভা, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করার অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেয়ারম্যান ও মহাসচিবের গতিশীল নেতৃত্বে দল এক ও ঐক্যবদ্ধ। সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পার্টির সকল স্তরের নেতাকর্মীদের তথাকথিত কোনো স্বার্থান্বেষী কুচক্রীমহলের অবৈধ ও অগঠনতান্ত্রিক আহ্বান/প্ররোচনায় সাড়া না দেওয়া এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের। বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।

তিনি কালবেলাকে বলেন, নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়েও কিছু কথা হয়। তবে রাজনৈতিক বা দলের ভাঙনসহ অন্য কোনো ইস্যুতে আলোচনা হয়নি।

তিনি বলেন, মূলত জি এম কাদের বিরোধী দলের নেতা হওয়ার কারণেই এই সাক্ষাৎ। বৈঠকে পিটার হাস, গণতন্ত্র রক্ষার স্বার্থে বিরোধী দল সংসদে ও বাইরে প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X