কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নারীর সমতায়নে নানা উদ্যোগ নেন খালেদা জিয়া : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নারীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের সমতায়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে, তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণের কারণেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থসামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক বিবৃতিতে তিনি একথা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করছি। আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। দিবসটি পালন করার মূল উদ্দেশ্য হলো বৈষম্য কমানো ও তাদের সম্মান জানানো। অর্ধেকেরও বেশি নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই থেকেছে অবহেলিত। সমাজে তারা যেন কখনও বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান শাসনামলে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে। বর্তমান দুঃসময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে অত্যূগ্র মাত্রায়। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের সফলতা কামনা করছি। নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান বিএনপির মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X