কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা দিনে ৩ ঘণ্টা ঘুমান, বাকি সময় দেশ নিয়ে ভাবেন : কাদের

ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় দেশ নিয়ে ভাবেন। রাত ২টায় ফোন করেও তাকে পাওয়া যায়।

সোমবার (১৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলার মাটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। উত্তাল সমুদ্রে, অমানিশায় তিনি আমাদের বিশ্বাসের বাতিঘর। এ বাতিঘর চিরদিন আমাদের চলার পথ দেখাবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা গড়ার লড়াই চলছে, সে লড়াইকে আমরা নিয়ে যাব বিজয়ের সোনালি বন্দরে।

তিনি বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা ও সাহস রাজনীতির প্রধান দুটি গুণ। বঙ্গবন্ধু পরিবারের চরিত্রহননের অপচেষ্টা জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকেই করে গেছেন। স্বাধীনতার লিগ্যাসি ও অর্থনৈতিক মুক্তির লিগাসির মৃত্যু হবে না।

এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় দেশে নীরবে আসেন, নিঃশব্দে চলে যান। তার নেতৃত্বেই দেশে আইসিটি ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সততা মানেন না, জীবন থেকে শিক্ষা নেন না- আর আপনি বঙ্গবন্ধুর সৈনিক এ দাবি কেন করেন? বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। রাত ২টায় ফোন করেও তাকে পাওয়া যায়। এটি অবাক করার মতো বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X