কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে রাহুমুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ’- শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ’- শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

দেশকে রাহুমুক্ত করতেই বিএনপি আন্দোলন করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অন্তরে মম শহীদ জিয়া’ সংগঠনের উদ্যোগে ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ’- শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

গয়েশ্বর রায় বলেন, সর্বদেশের মানুষের মুক্তির সংগ্রাম এখনো শেষ হয়নি। প্রত্যেক দেশের মানুষের স্বাধীনতার সংগ্রাম শেষ হয় না। আমরা সেই মুক্তির সংগ্রামের কথা বলছি। আমরা মুক্ত নই। বেগম খালেদা জিয়া বন্দি আছেন। সেটাই একমাত্র না, সারা দেশটাকে আমরা রাহু গ্রাসের কবল থেকে মুক্ত অর্থাৎ জাতিকে মুক্ত করতে চাই। আমরা যে স্বপ্ন দেখে স্বাধীনতা যুদ্ধ করেছি- সেই স্বপ্ন শেষ হয়নি। কারণ, আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আয়ত্তে আসেনি। আন্দোলনে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন শেষ হয়নি। সেজন্য বলি, এই মুক্তির সংগ্রামের জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং তার প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জিয়াউর রহমান সরাসরি যুদ্ধের আহ্বান জানিয়েছেন- এটাই ইতিহাস। জিয়াকে বাদ দিয়ে সঠিক ইতিহাস লেখা সম্ভব নয়। তার নামকে ভুলিয়ে দেওয়া যাবে না। মানুষের হৃদয়ের মধ্যেই জিয়ার নাম রয়েছে।

সংগঠনের উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিক শিকদার, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X