কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে আবারও কথা উঠেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন।

ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্রকে অবক্ষয় করে এবং বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক রেখে রিপোর্ট অনুসারে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? নির্বাচন নিয়ে আপনার দেওয়া বিবৃতিতে বলেছিলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।

জবাবে মিলার বলেন, বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকে রেখে যে নির্বাচন হয়েছে তা নিয়ে এখনো আমরা উদ্বিগ্ন। আর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে। অন্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য হচ্ছে, এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।

মিলার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই। সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। এ ছাড়াও রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাব, তারা যেন সহিংসতা পরিহার করে।

নির্বাচনের আগে থেকেই বিভিন্ন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার শুরু থেকেই বলে আসছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। এরপর নির্বাচনের পরেও তারা প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১০

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১১

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১২

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৩

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৪

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১৫

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১৬

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১৭

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৮

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৯

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

২০
X