কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ
কর্নেল অলির প্রশ্ন

দেশ কোন দিকে যাচ্ছে?

কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত
কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি সংঘটিত হয়েছে। কু-কি চিনের সদস্যরা ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীদের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে। অনেককে অপহরণও করা হয়েছে।

তিনি বলেন, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কি? মনে হয় ১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে বর্তমান সরকার গোপন কক্ষে জালভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত হয়েছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই।

শুক্রবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে কর্নেল অলি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি যে, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন লেগে মানুষ সর্বস্বান্ত। হতাহতের সংখ্যা বেড়েছে। কয়েকটি শপিংমলেও আগুন লেগেছে। দীর্ঘ প্রায় ৪৬ বছর পর নতুনভাবে পাটের গুদামে আগুন লাগছে। দেশে পেঁয়াজ এবং আলুর রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়া সত্ত্বেও বিদেশ থেকে কেনো আমদানি করা হচ্ছে?

তিনি আরও বলেন, রিজার্ভ হ্রাস পাওয়ার কারণে দ্বিতীয় কিস্তি আইএমএফ এর ঋণ পাওয়া যাবে কিনা এখনো বিষয়টি পরিষ্কার নয়। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেনা ১.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অনেকগুলি গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। ডলারের অভাবে বাজারে নিত্যপ্রয়োজনীয় ওষুধ সময়মতো পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে দেশে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে।

অলি আহমদ ক্ষমতাসীনদের উদ্দেশে আরও বলেন, এখনো সময় আছে, দয়া করে সৎ,দক্ষ, পরীক্ষিত, দেশপ্রেমিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন, তাহলেই দেশের মঙ্গল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X