কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে’

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল যে বর্বরতা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীতে সংগঠনের কার্যালয়ে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত থানা দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একযোগে কাজ করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহসাধারণ সম্পাদক মুফতি সাইফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইরান, বায়তুলমাল সম্পাদক মো. সেলিম হোসাইন, দপ্তর সম্পাদক এসএম সানাউল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু, আবদুল হান্নান সরকার ও হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X