কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টিই পারে দেশ ও দেশের মানুষের সংকট মোচন করতে’

সিপিবি আয়োজিত ‘লেনিন এবং বিপ্লবী পার্টি: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন বক্তারা। ছবি : কালবেলা
সিপিবি আয়োজিত ‘লেনিন এবং বিপ্লবী পার্টি: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন বক্তারা। ছবি : কালবেলা

মানুষ ও প্রকৃতির মুক্তির সংগ্রামে জয়ী হওয়া ছাড়া সকলের বাসযোগ্য দেশ, বিশ্ব গড়ে তোলা যাবে না বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তারা বলছেন, একটি নীতিনিষ্ঠ বিপ্লবী পার্টিই পারে দেশ ও দেশের মানুষের সংকট মোচন করতে।

সোমবার (২২ এপ্রিল) কমরেড লেনিনের মৃত্যুশতবর্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ ও লেনিন দিবস উপলক্ষে সিপিবি আয়োজিত ‘লেনিন এবং বিপ্লবী পার্টি: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনস্থ সিপিবি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দলের প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম এম আকাশ, ডা. এস এম ফরিদুজ্জামান প্রমুখ। শাহ আলম বলেন, লেনিনের পার্টির গঠননীতি গণতান্ত্রিক কেন্দ্রিকতার ওপর নির্ভরশীল। গণতন্ত্র ও কেন্দ্রিকতা দ্বান্দ্বিকভাবে সম্পর্কিত। দুইয়ের মধ্যে দ্বান্দ্বিকতা না থাকলে পার্টি প্রাণহীন হয়ে পড়ে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাংগঠনিক আমলাতন্ত্রের জন্ম হয়।

রুহিন হোসেন প্রিন্স কমরেড লেনিনকে মানবমুক্তির সংগ্রামের অন্যতম দিশারী উল্লেখ করে বলেন, বিশ্বে আজ অমানবিকতার যে দাপট চলছে এর বিপরীতে লেনিন প্রদর্শিত পথে সমাজ পরিবর্তন তথা সমাজ বিপ্লব সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে নীতিহীন রাজনীতির দাপটে নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে যারা এগোচ্ছেন, তারা লেনিনীয় পার্টির মূল দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে এগোচ্ছে।

অধ্যাপক এম এম আকাশ বলেন, লেনিনের শিক্ষার আলোকে আমাদের দেশে একটি বিপ্লবী গণভিত্তিসম্পন্ন পার্টি গঠন ছাড়া বাংলাদেশে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সম্পন্ন করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X