কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশ দুঃসময় অতিক্রম করছে : নজরুল ইসলাম

প্রেস ক্লাবে এক আলোচনা সভায়  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা
প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা

সরকারের দূষিত কর্মকাণ্ডের কারণেই দেশ গভীর দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বাংলাদেশের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রা মজুদের পরিস্থিতি তুলে ধরে বুধবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

নজরুল ইসলাম বলেন, ‘দেশ একটা গভীর দুঃসময় অতিক্রম করছে। কোনো দিক থেকে কোনো ইন্ডিকেটরই তো আমরা কোনো আশার দিক দেখছি না। এই ঢাকা মহানগর বিশ্বের অন্যতম দূষিত শহর, এর বায়ু দূষিত, এখানে যা কিছু হচ্ছে সবই প্রায় দূষিত কাজ হচ্ছে। এখানে ব্যাংক লুট হয়, আওয়ামী লীগের অর্থমন্ত্রীকে আমরা বলতে শুনেছি, কোনো একটা ব্যাংকের চুরি নিয়ে বলেছেন যে, এটা তো সাগরচুরি নয়, মহাসাগর চুরি। কিন্তু কোনো বিচার হয়নি এবং তার ফল আমরা দেখলাম যে, আমাদের দেশের চুরি-চামারি করে কিছু লোক শুধু দেশে নয়, বিদেশে পর্যন্ত অনেক বড় বড় সম্পদশালী ব্যক্তি হয়ে গেছেন।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের রিজার্ভ কমছে, তবে এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে, তারা আশা করছে যে, আইএমএফের পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে। তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো এটা কতটা রিজার্ভ ভাবা দরকার।

সাধারণ মানুষের দুরবস্থার কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে, জিনিসপত্রের দাম বাড়া মানে মজুরি কমা, প্রকৃত আয় কমা। সমস্ত মানুষের প্রকৃত আয় বা মজুরি কমে যাচ্ছে।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, জামায়াতে ইসলামীর মোয়াজ্জেম হোসেন হেলাল, এনডিপির কে এম আবু তাহের, গণঅধিকার পরিষদের ফারুক হাসাইন, গণফোরামের মোহাম্মদ উল্লাহ মধু, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, লেবার পার্টির এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম সাদী, মো. কামরুজ্জামান চৌধুরী, নাসিমা নাজনিন সরকার, রাসেল সিকদার লিটন, সৈয়দ মো. মিলন, জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X