কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনে আরও অনেক ‘বেনজীর’ আছে : আবদুর রব

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

প্রশাসনের অভ্যন্তরে আরও অনেক ‘বেনজীর’ ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

আ স ম রব বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তা রাষ্ট্রের জন্য ভয়ংকর দুঃসংবাদ। স্বাধীন দেশে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর।

তিনি অভিযোগ করে বলেন, সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামোর স্তরে স্তরে চিহ্নিত দুর্বৃত্তচক্রকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে অসংখ্য বেনজীর সৃষ্টি করেছে। ফলে রাষ্ট্র দুর্বৃত্তের অভয়াশ্রমে পরিণত হয়ে পড়েছে।

জেএসডির এই সভাপতি বলেন, চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের একজন কর্মচারীর কয়েক হাজার বিঘা জমির মালিক হওয়া আওয়ামী দুঃশাসনের এক ভয়াবহ চিত্র! নির্বাচনবিহীন কর্তৃত্ববাদী সরকারের অপশাসনের ফলে আরও অসংখ্য ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মোচিত হতে থাকবে।

রব বলেন, সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার সহযোগী এমন অসংখ্য বেনজীর প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে আছে। রাষ্ট্রকে টিকিয়ে রাখার স্বার্থেই এদের দ্রুত খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। না হলে রাষ্ট্র অপরাধপ্রবণ হয়ে পড়বে, যা হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X