কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে- এ কথা দুদক সূত্রে জানা গেছে। তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হোন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। সে যে-ই হোক।

মির্জা ফখরুল ও বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি, কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে? লতিফুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টায় জড়িত, এই লতিফুল হুদার বিচার কি হয়েছে? এসপি কহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এই কহিনুরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে। অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কহিনুরের নির্যাতনের শিকার হয়েছে। এই কহিনুরের দুর্নীতির বিষয় ঢাকা শহরের লোকের মুখে মুখে, কে করেছে বিচার?

তিনি বলেন, তাদের আমলে তাদের যেসব নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনো দিন করবে? তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে পঁচাত্তর পরবর্তীকালে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসেবে দেখেন। দলের লোক হোক- ক্ষমা নেই, যদি অপরাধ-অপকর্ম করে থাকে। সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, বেনজীরের বাড়ি তো টুঙ্গীপাড়া, সেই সূত্রেও তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবে; অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। বুয়েটের আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা তো ছাত্রলীগের কর্মী। রেহাই পেয়েছে? কাউকে কি ছাড় দেওয়া হয়েছে? বিশ্বজিতের কথা সবার মনে আছে। বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, অপরাধীর বিচার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X