কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এই বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র : চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

এই সংসদের জাতীয় বাজেট বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বৃহস্পতিবার (৬ জুন) বাজেট প্রতিক্রিয়ায় চরমোনাইয়ের পীর এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ডামি নির্বাচনের মাধ্যমে গদি দখল করে নেয়, বিচারবিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয়। যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র।

তিনি বলেন, ঋণনির্ভর বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ঋণের সুদ প্রদানেই চলে যাবে। অর্থাৎ এ বছর আগের ১২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় এক তৃতীয়াংশ।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশ ও জনগণের কল্যাণে এই সরকার কোনো কাজ করেনি। লুটপাটের জন্য বিদেশ থেকে নেওয়া ঋণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে সরকার। এই ঋণের দায় বিগত ১৫ বছর যারা অবৈধভাবে ক্ষমতায় থেকে লুটপাট করেছে তাদেরকেই নিতে হবে।

ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম এই সরকারের ঘোষিত নতুন বাজেট জনগণের ওপর নতুন করে দ্রব্যমূল্যের খড়গ চাপিয়ে দেওয়ার বাজেট বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন বেরেল প্রতি ৫ ডলার কমেছে, তখন এই সরকার লিটার প্রতি ৫ টাকা বাড়িয়ে জনগণকে বিষিয়ে তুলেছে।

তিনি বলেন, রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসকারী এ ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।

তিনি বলেন, সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতের সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই, এদের আগ্রহ অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X