কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : জাগপা

রাজধানীর নয়াপল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে কথা বলেন দলটির সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
রাজধানীর নয়াপল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে কথা বলেন দলটির সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে ক্ষমতাসীন সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাপগা) সভাপতি খন্দকার লুৎফর রহমান।

রোববার (২৩ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাগপার উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

খন্দকার লুৎফর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একেবারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। অন্যথায় বেগম জিয়ার কিছু হলে সরকারকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালোদা জিয়া কারারুদ্ধ রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দি আছেন।

জাগপার সভাপতি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল চেকআপের পর মেডিকেল বোর্ড বলে দিয়েছে- তাকে আর দেশে চিকিৎসা দেওয়ার কিছু নেই। তাকে জরুরিভিত্তিতে উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে নেওয়ার জন্য বলা হয়েছে। তাকে সুচিকিৎসার জন্য দলমত নির্বিশেষে বিরোধী দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সরকারের কাছে আহ্বান করলেও এই সরকার সেটা শোনেনি।

এ সময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে খন্দকার লুৎফর ছাড়াও দলের সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, জাগপা মজদুর পার্টির আহ্বায়ক আবু সফিয়ান, পরিবেশবিদ জহুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, জাগপা নেতা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X