কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ও বাংলাদেশ একে অপরের পরিপূরক : প্রিন্স

সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পুরোনো ছবি
সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, কারাবন্দি খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ কী অবস্থায় আছে। অন্যদিকে বাংলাদেশের দিকে তাকালেও বোঝা যায় খালেদা জিয়া কোন অবস্থায় আছেন।

শনিবার (২৯ জুন) দুপুরে নয়াপল্টনে দলের দলীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রিন্স এসব কথা বলেন।

এমরান সালে প্রিন্স আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তারা নেত্রীর রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায়। সরকার নেত্রীর সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে চায়। কিন্তু কোনো ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনে শামিল হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X