কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদিতে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত
সৌদিতে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত

সৌদিতে মাদক ব্যবসা ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (০৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন, গ্রেপ্তার সাত বাংলাদেশির কাছ থেকে তিন দশমিক তিন কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, ১২ হাজার ৪৩২ পিস অ্যামফিটামিন ট্যাবলেট পাওয়া গেছে। এ ছাড়া তাদের বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তারা।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২১ হাজার অ্যামফিটামিন ট্যাবলেট চোরাচালানের দায়ে দুই সিরিয়ান ও এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক অভিযানে ৭৫ হাজার ৬০০ এমফিটামিনেস ট্যাবলেটসহ এক প্রবাসী এবং এক সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সীমান্তরক্ষীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের লঙ্ঘনকারী দুই ইথিওপিয়ানকে গ্রেপ্তার করেছে। সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিলেন তারা।

সৌদি আরব সাম্প্রতিক মাসগুলোতে মাদক পাচার ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেমটিতে কার্যত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে প্রশাসন।

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবে জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ (জাটকা) জানায়, কাস্টমসের কর্মকতারা জেদ্দা বন্দরে একটি চালানে লুকানো ৩৬ লাখ ৩৩ হাজার ৯৮৭টি ক্যাপ্টাগন পিল পাচারের চেষ্টা রুখে দিয়েছে।

এর আগে গত মে মাসে সৌদি আরবের মাদকবিরোধী পুলিশ কংক্রিটের ব্লকের চালানে লুকিয়ে রাখা ৪৭ লাখ অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করেছিল। এ ছাড়া ওই সময়ে চালানের সঙ্গে জড়িত দুই প্রবাসীকেও গ্রেপ্তার করা হয়েছিল।

সৌদি আইন অনুসারে, মাদক চোরাচালান এবং পাচারের অভিযোগে কেউ অভিযুক্ত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১০

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১১

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১২

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৫

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৬

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৮

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৯

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

২০
X