মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী নারী অপহরণের অভিযোগে দুই বাংলাদেশি আটক

অপহরণ হওয়া প্রতিবন্ধী নারী। ছবি : কালবেলা
অপহরণ হওয়া প্রতিবন্ধী নারী। ছবি : কালবেলা

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক প্রতিবন্ধী নারীকে অপহরণ ও মারধরের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মেলাকা তেঙ্গাহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট।

পুলিশ ভুক্তভোগী নারী কিংবা ওই দুই বাংলাদেশি কারও পরিচয় প্রকাশ করেনি। শুধু তাদের বয়সের কথা জানিয়েছে। পুলিশের তথ্য মতে, ওই নারীর বয়স ২২ বছর। আর দুই বাংলাদেশির একজনের বয়স ২০ এবং আরেকজনের ৩৬।

ক্রিস্টোফার প্যাটিট জানান, এক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে রাজ্যের আয়ের কেরোর তামান তাসিক এলাকার একটি বাড়ি থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। ওই প্রতিবন্ধী নারীর বাড়ির পেছনে বসবাস করতেন ওই দুই বাংলাদেশি।

তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তারা ওই নারীর কক্ষে প্রবেশ করে। এরপর মোবাইল ফোনের চার্জার দিয়ে তার হাত-পা বেঁধে অন্য একটা বাড়িতে নিয়ে যায়। ওই নারীর পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানালে অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিট পর তাকে একটি বাড়ি থেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটা হাতুড়ি ও একটা কাটা ফোনের চার্জার উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে পুলিশ। আটকের পর তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X