বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

আটক বিদেশি কর্মীদের পরীক্ষা-নিরীক্ষা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
আটক বিদেশি কর্মীদের পরীক্ষা-নিরীক্ষা করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিট বিন্তাং ও আইটি প্লাজা হিসেবে পরিচিত লোয়েট প্লাজায় বিশেষ অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অন্যান্য দেশের আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এ সময় দেশটির ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করে।

সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ১১ জন, পাকিস্তানের ১৭ জন এবং ভারতের ৩ জন নাগরিক রয়েছেন; যাদের বয়স যথাক্রমে ২৩ থেকে ৪৬-এর মধ্যে।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, এ অভিযানে মোট ৩৯ জন বিদেশি কর্মীকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শেষে ৩২ জন অবৈধ ও অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশের ১১, পাকিস্তানের ১৭ ও ভারতের ৩ নাগরিক রয়েছেন; যাদের বয়স যথাক্রমে ২৩ থেকে ৪৬-এর মধ্যে জানা গেছে।

গ্রেপ্তার অভিবাসীদের জেরা করে কর্তৃপক্ষ জানতে পারে, তাদের মধ্যে অনেকে অধ্যয়নরত ছাত্র; যারা এক হাজার রিঙ্গিতের বিনিময়ে এখানে পার্ট টাইম চাকরি করেন। এ ছাড়া এক হাজার রিঙ্গিতের পাশাপাশি বিক্রির ওপর ৫০ শতাংশ কমিশন পান তারা।

ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে বিশেষ নজরদারিতে রাখা হয় এই প্লাজা। আমাদের কাছে তথ্য আছে, প্লাজায় ছোট ছোট মোবাইলের দোকানে চাকরি এবং বিভিন্ন আইটি সেক্টরের দোকান দিচ্ছেন বিদেশি কর্মীরা। বিদেশি কর্মীরা স্থানীয় আইন লঙ্ঘন করে যাতে ব্যবসা করতে না পারেন, সে জন্য বিশেষ নজরদারিতে রাখা হবে স্থানটি।

তিনি জানান, ৫৬(১) ডি, ধারা ৬(১) সি এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর রেগুলেশন ৩৯ (বি) তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X