লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে বিমান বন্ধের শঙ্কা, প্রবাসীদের ক্ষোভ

প্রতিবাদ সভায় যুক্তরাজ্যের লিডসে বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা। ছবি : কালবেলা
প্রতিবাদ সভায় যুক্তরাজ্যের লিডসে বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বন্ধের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। বিশেষ করে নর্থ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। এর অংশ হিসেবে যুক্তরাজ্যের লিডস এ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে লিডস বাংলাদেশি সেন্টার বোর্ড অব ডিরেক্টর্সের উদ্যোগে বিসিএল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নর্থ ইংল্যান্ডের প্রায় তিন লাখ প্রবাসীর দুর্ভোগের কথা চিন্তা না করেই বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশনের একটি কুচক্রী মহল ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধের পাঁয়তারা করছে। রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে এ ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে এ ধরনের খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। দাবি না মানলে গণস্বাক্ষর কর্মসূচি, অনলাইনে পিটিশনসহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে বাংলাদেশ বিমান বয়কটের হুমকিও দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিমানের কর্মকর্তারা সিস্টেমে লস দেখাচ্ছে। বাস্তবতা হলো- ম্যানচেস্টার রুটে বিমান লাভজনক। খোঁড়া অজুহাত দেখিয়ে এ রুট বন্ধ করা হলে যুক্তরাজ্য প্রবাসীরা বসে থাকবে না। এ ব্যাপারে বর্তমান সরকারকে অতি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে অন্তত তিন লাখ প্রবাসীর অধিকাংশই সিলেটের। ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইটের সুবিধা পাচ্ছেন বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা। কোনো কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু না করতে পারলে বিকল্প হিসেবে সিলেটে অন্য ফ্লাইট চালুর দাবিও জানানো হয়।

লিডস বাংলাদেশি সেন্টারের সভাপতি হাজী ওয়ায়েস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আলীর পরিচালনায় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন- আবুল আবেদিন, শাহ আবু বকর, সৈয়দ কবির আহমেদ, অধ্যাপক মুশফিকুর রহমান, সাংবাদিক এম জি কিবরিয়া ও মাহমুদ আজহার, জালাল উদ্দিন, দিলা উর রহমান মুজিব, আহমদ শাফী শামীম ইজ্জাত আলী, হাজি ময়ুর মিয়া, শরিয়ত উল্লাহ, সৈয়দ জহুরুর ইসলাম, বাবুল আহমেদ, জিল্লু মিয়া, ইয়াযর মিয়া, ফজলে রাব্বী স্মরণ, শাহ কূহিনুর আলম খোকন, আকিকুর রহমান ও নূর মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X